• সমগ্র বাংলা

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে রুনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন)  উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুনা বেগম ওই গ্রামের মো. দোবির হোসেন শেখের মেয়ে এবং দুই সন্তানের জননী।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রুনা বেগমের শ্বশুরবাড়ি ঝিনাইদহের ফাজিলপুরে। কয়েকদিন আগে তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার  বিকেলে বাড়ির একটি গাছে জাম পাড়তে ওঠেন তিনি। জাম পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত গাছের একটি ডাল ভেঙে তিনি নিচে পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. কবির সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় রুনা বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo