ছবিঃ সিএনআই
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার বিষ্ণুপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও স্থানীয় মেম্বার কফিল উদ্দিনের পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় অন্তত ১৫টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। আহতদের মধ্যে ১৭ জনকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ৪০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন জানান, বিষ্ণুপুর গ্রামে সংঘর্ষের পর অনেক আহত মানুষ হাসপাতালে আসেন। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও অন্যরা হাসপাতালে ভর্তি আছেন। অন্তত ১৫ থেকে ১৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহে স্থানান্তর করা হয়েছে। শৈলকুপা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)