• সমগ্র বাংলা

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ মাদক সেবীর কারাদন্ড

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  নিয়মিত অভিযানে বৃহস্পতিবার (৪ জুন) সকালে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ঘোড়া ফজলু সহ ৬ মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করে।

পরে তাদেরকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে মাদক সেবীদের প্রত্যেক জনকে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ঘোড়া ফজলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটমোহর থানায় একটি মামলা হয়েছে। আটককৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত মাদক সেবীরা হলেন, উপজেলার বালুদিয়ার সাহাপুর এলাকার মৃত আলী আশরাফের ছেলে মোঃ জাকির খন্দকার (৪৩), কুবিরদিয়ার গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মানিক (৪০), অমৃতকুন্ডা এলাকার মৃত কোরবান আলীর ছেলে আনোয়ার হোসেন (৭২), একই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ঘোড়া ফজলুর ছেলে রাসেল (২৫) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চাঁদপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে লিটন (৫৩)। অপরদিকে মাদক ব্যবসায়ী ঘোড়া ফজলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পাশাপাশি পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান আগামীতেও চলমান থাকবে।

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

  • company_logo