• সমগ্র বাংলা

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ্টার মধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে লাশ গুম করার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পাবনা সদর উপজেলার পীরপুর গ্রামের পদ্মা নদীর তীরবর্তী দুর্গম এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধারের খবর পায় পুলিশ।

খবর পেয়ে পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের এক ঘণ্টার মধ্যেই ডিবি সদস্যরা মরদেহটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হন।

নিহত কিশোরীর নাম রিয়া খাতুন (১৫)। তিনি পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামের আজিজুল প্রামানিকের মেয়ে।

ঘটনার রহস্য উদঘাটনে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গোপন তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় লাশ গোপন করার উদ্দেশ্যে ব্যবহৃত একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo