• সমগ্র বাংলা

সাতকানিয়ার ঢেমশায় গৃহবধূর আত্মহত্যা, ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকার ৪নং ওয়ার্ডের কানুমার বাড়িতে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ফারজানা(২৬) (২ সন্তানের জননী) মো. রিদুওয়ানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়,(৩জুন) বুধবার বেলা আনুমানিক ১২টার দিকে তিনি নিজ শ্বশুরবাড়ির ঘরের দরজা বন্ধ করে রুমের ভেতরে ঘরের চালের গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়। পরে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, ফারজানা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এ কারণে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন বলে দাবি স্বজনদের।

নিহতের চাচা আমানুল হক বলেন, “মেয়েটি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। আমরা অনেক চেষ্টা করেছি তাকে স্বাভাবিক রাখতে, কিন্তু আজ এই দুঃখজনক ঘটনা ঘটে গেল।”

নিহতের বাবার বাড়ি সাতকানিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের গোয়াজার পাড়া এলাকায়। তার পিতা আবুল কাসেম এবং মাতা লায়লা বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “আত্মহত্যার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo