• সমগ্র বাংলা

সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় বসবাসকারী দরিদ্র ১৩০ জেলেদের মাঝে খাদ্যসামগ্রী সহায়ত  দিয়েছে ৬৪  বিজিবি।

মঙ্গলবার (২ জুন) বিকেলের দিকে উপজেলার  হ্নীলা বিওপি এর সম্মুখস্হ সীমান্ত সড়কে  খাদ্য সামগ্রী বিতরণ করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি'র) অধিনায়ক লে. কর্নেল মো: জহিরুল ইসলাম। 

এসময় তিনি বলেন, বিজিবি সবসময় স্থানীয় জনসাধারণের পাশে রয়েছে এবং তাদের স্বার্থে কাজ করে যাচ্ছে। জনসাধারণের কল্যাণে মানবিক শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সীমান্তে  বিভিন্ন  সীমাবদ্ধতার কারণে মাছ শিকার করতে সমস্যায় পড়া ক্ষতিগ্রস্ত দরিদ্র জেলে পরিবারগুলোর কথা বিবেচনা করে বিজিবির নিজস্ব উদ্যোগে ১৩০ জেলে সদস্যদের মাঝে ৫ কেজি চাল, ডাল, চিড়া ও মুড়ি বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের সহায়তামূলক কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি বিওপির আওতাধীন এলাকায় চালু করা হবে।

পাশাপাশি তিনি স্থানীয় জনগণকে বিজিবিকে আরও উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিজিবি প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্ব পালন করছে। জনসাধারণের সহযোগিতা ও উৎসাহ পেলে সদস্যরা আরও উচ্চ মনোবল নিয়ে কাজ করতে পারবেন।

এসময় তিনি চোরাকারবারিদের বিষয়ে তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্যও স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo