• সমগ্র বাংলা

ইসলামি ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে পাবনায় মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : ইসলামি ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোড়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সহযোগী এবং এস আলম গ্রুপের দোসর ইসলামি ব্যাংক এর নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলম এর নিয়োগ বাতিল করতে হবে। রাজনৈতিক বিবেচনায় নয়, দক্ষতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।  

ইকরামুল হকের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম পাবনা শাখার আহবায়ক আব্দুর রহমান, সাংবাদিক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, ব্যবসায়ী নুরে ইসলাম উজ্জ্বল, জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান, ব্যবসায়ী ওবায়দুর রহমান খান, অধ্যাপক রফিকুল ইসলামসহ অনেকে।

মন্তব্য (০)





image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

১

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

২

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

image

পাবনায় ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...

image

সোনারগাঁয়ে দুটি চুনা কারখানা ও একটি রেস্তোকে জরিমানা করেছ...

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্...

  • company_logo