• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে ৩য় শ্রেণীর শিক্ষার্থী‌কে ধর্ষণচেষ্টার অ‌ভিযুক্ত গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৩য় শ্রেণীর এক শিক্ষার্থী‌কে ধর্ষণচেষ্টার অ‌ভি‌যো‌গে অধির মনিদাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাটু‌রিয়া থানা পুলিশ। 

গ্রেফতারকৃত আসামী উপ‌জেলার দরগ্রাম এলাকার মৃত রাজেন্দ্র মনিদাস এর পুত্র অধির মনিদাস (৫২)।

সাটু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ‌মো: মোশাররফ হো‌সেন মঙ্গলবার (২ জুন) দুপু‌রে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, উপ‌জেলার দরগ্রাম এলাকার ভুক্তভোগী ১০ বছর বয়সী ওই শিশু স্থানীয় দড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সোমবার ১ জুন দুপুরে শিশু‌টি তার গ্রামের মৃত জোরান চন্দ্র মনিদাসের মালিকানাধীন একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় অভিযুক্ত অধির মনিদাস শিশুটিকে গোসল করাকালীন মাথায় শ্যাম্পু লাগানোর সময় ধর্ষনের চেষ্টায় তাহার বুকে হাত দেয় ও বুকে চেপে ধরিয়া ধর্ষণের চেষ্টা করে বলে  মামলায় উ‌ল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা নেপাল মনিদাস সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা হি‌সে‌বে তা গ্রহণ করে।

সাটু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ‌মো: মোশাররফ হো‌সেন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ জানায়, এ ঘটনায় সাটুরিয়া থানার মামলা নং ১, তারিখ ২ জুন ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫) এর ৯(৪)(খ) ধারায় মামলাটি দা‌য়ের করা হয়েছে। অ‌ভি‌যুক্ত অধির মনিদাসকে গ্রেফতার ক‌রে সোমবার দুপু‌রে আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে।

 

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

  • company_logo