• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে প্রাইভেট কারের ধাক্কা, নিহত-৫

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গার মালিগ্রাম সংলগ্ন এলাকায় মঙ্গলবার (০২ জুন) ভোর সাড়ে চারটার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী প্রাইভেটকার ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ সহ মোট পাঁচ জন নিহত হয়। এসময় শিশু সহ আরও ২ জন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলো যশোর জেলার ঝিকরগাছা উপজেলার

উজ্জ্বলপুর গ্ৰামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), শহীদুল ইসলামের ছেলে আরিফ ইসলাম (২৪),  রাকিব (১৮) ও অজ্ঞাত চালক(২৫)।

দুর্ঘটনায় আহতরা হলো আশরাফুল হোসেন (৭), তাছফিয়া (৩), ও 

প্রাইভেট কারটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। গুরুতর আহতদের প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হলেও তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতরা সকলেই প্রাইভেট কারের যাত্রী।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মালীগ্ৰাম বাসস্ট্যান্ডে গ্যাস ভর্তি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যশোর গামী একটি প্রাইভেট কার ঢুকে যায়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও শিবচর হাইওয়ে থানার পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করেন। নিহত চালককের পরিচয় পেতে বিভিন্ন ভাবে চেষ্টা করছি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।

ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ভোর সাড়ে চারটার দিকে সংবাদ পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারের চালক ও যাত্রীদের উদ্ধার করি। এসময় প্রাইভেট কারের চালক প্রাইভেট কার সহ ট্রাকের পেছনে আটকে ছিল। পরবর্তীতে প্রাইভেট কারটি কিছু অংশ কেটে চালকের লাশ উদ্ধার করা হয়।

 

মন্তব্য (০)





image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

image

সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গেলে মামলা নিষ্পত্তির হার বাড়...

বগুড়া প্রতিনিধি :  আদালতে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো গে...

  • company_logo