ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে। আজ সোমবার সকাল থেকে আবারও বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে ফিরে এসেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।
বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, ঈদের ছুটির কারণে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল থেকে বন্দর ও কাস্টমসের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে। দিনের শুরুতেই শতাধিক পণ্যবাহী ট্রাক দুই দেশের বন্দরে যাতায়াত করেছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ঈদের ছুটি শেষে আবারও বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ছুটির কারণে সৃষ্ট বাণিজ্যিক ক্ষতি দ্রুত পুষিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ দিন-রাত কার্যক্রম সচল রাখবে বলেও তিনি জানান।
আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ বন্দর সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু হওয়ায় দেশের বৈদেশিক বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। #
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)