• সমগ্র বাংলা

লালমনিরহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে কয়েক হাজার গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

‎শনিবার (৩০ মে) দুপুরে স্থানীয় রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে অসহায় মানুষের মাঝে খাবার পরিবেশন ও বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

‎​খাবার বিতরণের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশের যেকোনো সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন তিনি।

‎তার বিরুদ্ধে সমালোচনা ও অপপ্রচারের বিষয়ে মন্ত্রী আরও বলেন, রাজনীতি হওয়া উচিত জনগণের ভাগ্যোন্নয়নের জন্য, সস্তা বাহবা পাওয়ার জন্য নয়। যারা ক্ষমতার বাইরে থেকে সরকারের গঠনমূলক কাজের সমালোচনা করছেন, তাদের বলব মুখে বড় বড় কথা বন্ধ করে রাজপথে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সংকটে জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে সমালোচনা করা দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়। দেশবাসী ভালো করেই জানে কারা সংকটে পাশে থাকে আর কারা শুধু সমালোচনা করতে পারে। মনে রাখতে হবে শুধু ফাঁকা আওয়াজ ও সমালোচনা করে জনগণের মন জয় করা যায় না।

‎​আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং জিয়া পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

‎​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান ভিপি আনিছ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল সহ স্থানীয় জেলা, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo