• সমগ্র বাংলা

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরের যুবক

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের হাড়ীডাঙ্গা গ্রামে  পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত সাহাবুদ্দিন থান্দার (২৬) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৫ মে) রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোক ও উত্তেজনার সৃষ্টি হয়। নিহত সাহাবুদ্দিন থান্দার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের হাড়ীডাঙ্গা গ্রামের এখলাছ থান্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৮ মে) পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাহাবুদ্দিনের চাচাতো ভাই জিসান থান্দার ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বায়েজিত, তোকাসহ ৮ থেকে ১০ জন তাকে ঘিরে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে খুলনায় এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৪ মে) সন্ধ্যায় তিনি মারা যান।

পরিবারের সদস্যদের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন প্রতিপক্ষরা জমির দখল নিতে গেলে সাহাবুদ্দিন বাধা দিলে তার ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা  গেছে। তবে এ বিষয়ে কালিয়া থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo