• সমগ্র বাংলা

কালীগঞ্জে বৃদ্ধের বিরুদ্ধে ধারাবাহিক ধৰ্ষণের অভিযোগ: কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরীকে  দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে আবদুর রহিম (৬০) নামে এক বৃদ্ধকে গ্ৰেপ্তার করেছে পুলিশ| নির্যাতনের  ফলে কিশোরীটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে  বলে জানা গেছে| স্থানীয়দের হাতে আটক হওয়ার পর সামবার (২৬ মে) রাতে তাকে পুলিশের কাছে সোপৰ্দ  করা হয়|

মঙ্গলবার (২৭ মে) আদালতের মাধ্যমে তাকে  কারাগারে পাঠানো হয়েছে| 

গ্ৰেপ্তার হওয়া আবদুর রহিম কালীগঞ্জ পৌরসভার  বালীগাঁও গ্রামের মৃত ওহাব আলীর ছেলে। পেশায় তিনি একজন রিকশা চালক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কর্মরত। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিনের মতো গত  বছরের ৪ নডেম্বর রাতেও তিনি কাজে যান। বাসায় রেখে যান তার তিন মেয়েকে। অভিযোগ রয়েছে, সেই  সুযোগে প্ৰতিবেশী আবদু ২  ঘরে প্রবেশ করে প্ৰথমে নানা প্রলোভন দেখান এবং পরে ভয়ভীতি প্ৰদৰ্শন করে কিশোরীকে ধৰ্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে প্ৰাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ  করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এরপর বিভিন্ন সময়ে একই কৌশলে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা  হয়। দীর্ঘদিন ভয় ও আতঙ্কে মুখ বন্ধ রাখলেও একপর্যায়ে তার শারীরিক পরিবর্তন স্থানীয়দের নজরে আসে। পরে বিষয়টি নিয়ে প্ৰশ্ন করা হলে কিশোরী অভিযুক্তের নাম প্ৰকাশ করে। এতে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সোমবার রাতে স্থানীয় জনতা আবদুর রহিমকে আটক  করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী  ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের  করেছেন (মামলা নং-২৮ (৫) ২৬)| 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকৰ্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গণপিটুনিতে আহত হওয়ায় অভিযুক্তকে প্ৰথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেওয়া হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য  পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আাহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্ৰাপ্ত তথ্য-প্ৰমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্ৰহণ করা হবে।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

১

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

২

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৩

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৪

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

image

পাবনায় ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...

  • company_logo