• সমগ্র বাংলা

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রোগ্রামের আওতায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে ২০২৬ খ্রি.) উপজেলা পরিষদ হল রুম, সাতকানিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতকানিয়া, চট্টগ্রামের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে PARTNER প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “তরুণদের কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। কৃষিকে লাভজনক ও আধুনিক করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। কৃষকদের পাশে থেকে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে প্রশাসন ও কৃষি বিভাগ একযোগে কাজ করে যাচ্ছে।”

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান বলেন, “PARTNER প্রোগ্রামের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান, পুষ্টি সচেতনতা বৃদ্ধি, নারী উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।”

অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শেষে অংশগ্রহণকারী কৃষক ও উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

মন্তব্য (০)





image

সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত,...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের স...

image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

  • company_logo