• সমগ্র বাংলা

জাল নোট ছাপানো চক্রের আস্তানায় বিজিবি’র হানা : টেকনাফে সরঞ্জামসহ আটক -২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে জাল নোট ছাপার সরঞ্জামসহ দুই ব্যাক্তিকে আটক  করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছে টেকনাফ  ২৬ নং জাদিমুরা ক্যাম্পের ব্লক- ডি/৩ এর আবুল কালামের ছেলে

 আজিজুর আহম্মদ ও ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার তেরকান্দা গ্রামের আলা উদ্দীনের ছেলে নাজমুল (২৭)।

২৪ মে রবিবার  টেকনাফ জাদিমুরা বাজার এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে  তাদের  আটক করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া (২৪ মে) রবিবার  রাত সাড়ে ৮ টার সময় এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব নিশ্চিত করেছেন। তিনি জানান,  সুনির্দিষ্ট গোয়েন্দা সূত্রে টেকনাফ ব্যাটালিয়ন  জানতে পারে যে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজার সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের কোনো একটি স্থানে আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে কোরবানির হাটে বিপণনের জন্য এবং বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য বিপুল পরিমাণ জাল টাকার নোট প্রস্তুত করা হচ্ছে এবং প্রস্তুতকৃত জাল নোট দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিগত এক সপ্তাহ ধরে  জাদিমুরা বাজার সংলগ্ন লেদা ও দমদমিয়া এলাকায় ২ বিজিবি এর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। একই সাথে প্রযুক্তিগত সার্ভেল্যান্সের মাধ্যমে জাল নোট প্রস্তুত ও সরবরাহকারী একটি চক্রকে শনাক্ত করা হয়।  তথ্য পর্যবেক্ষণ ও যাচাই বাছাই শেষে

২৪ মে রবিবার  সকাল ৯ টা হতে  আনুমানিক দুপুর ২ টার সময় পর্যন্ত  বিজিবির একটি বিশেষ গোয়েন্দা দল জাদিমুরা বাজার, মুচনী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রণকৌশলগত অবস্থান গ্রহণ করে। 

২ জন সন্দেহভাজন ব্যক্তিকে একটি অটোরিকশাযোগে জাল নোট প্রস্তুতকারী কারখানায় আসতে দেখে। কিছুক্ষণ পর তারা উক্ত স্থান ত্যাগ করে হ্নীলার দিকে যাওয়ার সময় তাদের ধাওয়া করে আটক করা হয় । আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, দুইটি কালার প্রিন্টার, ৫১ লক্ষ ৩৪ হাজার "শ জাল টাকার নোট,  জাল নোট তৈরির কাঁচামাল, জাল টাকা কাটার মেশিন ও একটি অটোরিকশা জব্দ করা হয়। 

আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামালের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত,...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের স...

image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

  • company_logo