• সমগ্র বাংলা

নড়াইলে ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ভূমিদস্যু, ভূমিজালিয়াত ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

রোববার(২৪ মে) সকাল সাড়ে ১০ দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে নড়াইল কালনা মহাসড়কে এ কর্মসূচী পালন করা হয়। উপজেলা বাসিন্দাদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংস নেন। 

মানববন্ধনে বক্তব্য দেন লোহাগড়া পৌরসভার সাবেক পৌর মেয়র এ্যাড:নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, বিএনপি নেতা মো.আনিসুর রহমান কামাল,সৈয়দ শাহ আলম,সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তাইবুল হাসান,এস এম ঈমাম আলী, সাংবাদিক সুশান্ত কুমার বিশ্বাস প্রমূখ

বক্তারা অভিযোগ করেন,ভূমি অফিসের কিছু কর্মকর্তা সরকারি ও ব্যক্তিগত  মালিকানাধীন জমি দখলে ভূমিদস্যুদের সহায়তা করছেন।জালিয়াতি চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের মধ্য শাহাহান কুঠি, জাহিদ হাসান ও শহিদুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে সুশান্ত কুমার বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে নড়াইলের সরকারি জমি রেকর্ড করে দখলের পায়তারা করছেন ভূমিদস্যু চক্র। তারা সরকারি কতিপয় কর্মকর্তা কর্মচারিদের বিভিন্ন ভাবে মেনেজ করে এহেন কর্মকর্ম করে যাচ্ছেন।  এদের মধ্য এক জন দেদার- ই- এলাহি।তিনি সরকারি রাস্তা দখল করেছেন। শুধু দেদার - ই এলাই নয় তার মত যারা সরকারি জমি জবর দখলে ব্যস্ত তাদের দৃষ্টান্ত মূলোক শাস্তি দাবি করি। 

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার  নিকট স্মারক লিপি প্রদান করা হয়। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo