• সমগ্র বাংলা

লালমনিরহাট জেলায় প্রাথমিকের শিক্ষা পদক পেলেন যারা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাই শেষে নির্বাচিত হলেন যারা। কাজের দক্ষতা ও সততা মূল্যায়ন করে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সমন্বয়ে গঠিত বাছাই কমিটি এ তালিকা প্রকাশ করেন।

এতে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস,শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে কালিগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসার আবেদা খাতুন, শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে হাতীবান্ধা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হরে কৃষ্ণ রায়,শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে কালীগঞ্জ উপজেলার মধ্য গোপাল রায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিরা বেগম,প্রধান শিক্ষক হিসেবে আদিতমারী উপজেলার গোবর্ধনহাট ইসমাইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে পাটগ্রাম উপজেলার পেদিরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লতিফুল ইসলাম,হাতীবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস আফসার উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তছরা খাতুন,শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হিসেবে সদর উপজেলার খোচাবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পাপিয়া সুলতানা,লালমনিরহাট সদর উপজেলার কে.ডি বুড়িরকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র রায়,শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মামুন আর রশিদ,শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর হিসেবে আবুল হায়াত মোঃ ফয়সার উজ্জামান এবং শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে কালিগঞ্জ উপজেলার ভোটমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এ মর্যাদা লাভ করে।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহ:রাশেদুল হক প্রধান বলেন,বিভিন্ন বিষয়ের উপর মূল্যায়ন করে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে। এর ফলে কর্মের মূল্যায়ন হওয়ার পাশাপাশি সকলেরই কাজের গতি বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে সকলেই কাজে আগ্রহী হবে।

মন্তব্য (০)





image

সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত,...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের স...

image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

  • company_logo