• সমগ্র বাংলা

হত্যা ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে নারী সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : শিশু রামিশা সহ সারা দেশের নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে একাধিক নারী সংগঠন।

রবিবার সকালে বেসরকারি সংগঠন পারিবারিক আয় উন্নয়ন সংস্থা ফিডা'র আয়োজনে কালিগঞ্জ উপজেলার লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন ফিডার সভাপতি হোসনে মাহবুবা, নির্বাহী পরিচালক ফিরোজা বেগম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক রাশেদা বেগম, শাহনাজ বেগম সহ অন্যান্যরা।

এ সময় বক্তারা অবিলম্বে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান। এবং নারীদের নিরাপত্তায় আইনের প্রয়োগ বাস্তবায়নের দাবি করেন। এ মানববন্ধনে স্থানীয় মঠের পাড় মহিলা উন্নয়ন সংস্থা ও দক্ষিণ ঘনেশ্যাম নারী উন্নয়ন সংস্থা নারী সদস্যরা অংশ নেয়।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

১

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

২

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৩

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৪

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

image

পাবনায় ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...

  • company_logo