• সমগ্র বাংলা

ফরিদপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে তুবা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার আব্দুল শিকদারের ডাঙ্গী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তুবা ওই এলাকার মিলন শেখ ও সুলতানা আক্তার দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশু তুবা বাড়ির পাশে অটোরিকশা চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত একটি ঘরে পরিবারের অজান্তে প্রবেশ করে। সেখানে আগে থেকেই থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে সে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে।

পরে শিশুটির চাচাতো বোন সুমনা আক্তার (১১) তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

স্থানীয়রা জানান, বাড়ির পাশে অরক্ষিত বৈদ্যুতিক সংযোগ ও চার্জিং লাইনের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

খবর পেয়ে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (নং-০৯/২৬) রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo