• সমগ্র বাংলা

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্সের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অভিষেক সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন এবং অভিষেক অনুষ্ঠান আজ শুক্রবার দিনাজপুর প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান  প্রকৌশলী ড.  রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির  আহবায়ক প্রকৌশলী  কবির হোসেন, সদস্য সচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী  আব্দুল ওয়াদুদ মন্ডল, রংপুর অঞ্চলের আইডিবির  যুগ্ন আহ্বায়ক প্রকৌশলী  আব্দুস সাত্তার শাহ, ফরিদপুর অঞ্চলের যুগ্ন আহবায়ক প্রকৌশলী আবেদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি জেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি প্রকৌশলী মতিউর রহমান ‌। স্বাগত বক্তব্য রাখেন  আইডিইবি জেলা শাখার সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী সাজিউল ইসলাম সাজু। শুভেচ্ছা বক্তব্য দেন নব নির্বাচিত কমিটির সভাপতি  মিনারুল ইসলাম খান।অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুন কমিটির যুগ্ম সম্পাদক হাকিমপুর  পৌরসভার সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান হাবিব।

কমিটির নির্বাচিতদের বাক্য শপথ বাক্য পাঠ করান দিনাজপুর জেনিক নির্বাচন ২০২৬-২০২৮ পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার  নুরুল হুদা। 
 ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার নির্বাহী কমিটিতে  নির্বাচিতদের মধ্যে সভাপতি  মিনারুল ইসলাম খান (নির্বাহী প্রকৌশলী, দিনাজপুর পৌরসভা), সহ সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি  সাজিউল ইসলাম (ব্যবস্থাপক বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড), সাধারণ সম্পাদক মনজূর মুর্শেদ সুমন , যুগ্ম সম্পাদক  হাবিবুর রহমান, অর্থ সম্পাদক জি এন ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক আমিনুল হাসান, চাকুরী বিষয়ক সম্পাদক  মোমিন, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক  ফরহাদ আলী, জনসংযোগ ও প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক লায়েক আলী, সমাজকল্যাণ সম্পাদক গোলাম রব্বানী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  নাজমুর হাসান লেমন, গবেষণা ও আইসিটি সম্পাদক  রফিকুল ইসলাম, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক  আরজুমান লায়লা, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক নিরোজা শাপলা, ছাত্র বিষয়ক সম্পাদক তৈমুর হোসাইন, নির্বাহী সদস্য আফসার, মোস্তাকিম আকন্দ, জাহাঙ্গীর আলম, মোবাম্বের রাশেদকে ফুলের মালায় বরন করা হয়েছে।

নির্বাচিত কাউন্সিলর মনোনিত হয়েছ  মতিউর রহমান, এ আই এম মিজানুর রহমান, লুৎফুল হুদা চৌধুরী,  নজরুল ইসলাম, দেওয়ান রেজাউল করিম,  জাফর সাদেক, সিদ্দিকুর জ্জামান ও আবুল কালাম আজাদ।

মন্তব্য (০)





image

সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত,...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের স...

image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্...

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক...

  • company_logo