ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ২ বিজিবি। ইতিমধ্যে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে ৩৮৫ জন দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ, ১০০টি অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান এবং ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ মে বৃহস্পতিবার সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সেন্টমার্টিন দ্বীপ বিওপি’র উদ্যোগে সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কার্যক্রমে সেন্টমার্টিন দ্বীপ এলাকার ৩৮৫ জন দুঃস্থ, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও সেন্টমার্টিন দ্বীপে অবস্থিত ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ১০০টি দুঃস্থ ও অসহায় জেলে পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”-বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের সীমান্তবর্তী অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো বিজিবি’র মানবিক দায়িত্বের অংশ; ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...
নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

মন্তব্য (০)