• সমগ্র বাংলা

নবাবগঞ্জের দাউদপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার দাউদপুরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রকি সাহা (৩২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ|

শুক্রবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ার সঙ্গে লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে নবাবগঞ্জ থানার বারুয়াখালি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম জানিয়েছেন|

নিহত রকি পাশ্ববর্তী দোহার উপজেলার রায়পাড়া গ্রামের মৃত নিরঞ্জন সাহার ছেলে| দাউদপুর বাজারে রকি স্টোর নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে|
পুলিশ পরিদর্শক জহিরুল জানান, রকি তার ব্যবসা প্রতিষ্ঠানেই থাকতেন| একব্যক্তি তার দোকানে কলা রেখেছিলেন| সকালে সে কলা নিতে আসলে দোকান ভেতর থেকে বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করে রকির কোনো সারা শব্দ না পেয়ে সন্দেহ হলে তার ডাকে বাজারের লোকজন জড়ো হয়|

পরে বাজার কমিটির সদস্যরা এসে পুলিশে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে দোকানের সামনের অংশ ভেঙে রকিকে আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ|

লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন ˆতরি করে নবাবগঞ্জ থানায় পাঠানো হয়েছে| সেখান থেকে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেন পুলিশ পরিদর্শক জহিরুল|

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo