• সমগ্র বাংলা

ময়মনসিংহে এপিবিএনের অভিযানে ২৫ লাখ টাকার ১০১টি হারানো মোবাইল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বাংলাদেশ পুলিশ ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির ১০১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। একই সঙ্গে অনলাইন আর্থিক প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া বিকাশের ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ২৫ হাজার টাকা।

২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিন মহোদয়ের সার্বিক নির্দেশনায় এপিবিএনের সাইবার ক্রাইম সেল এ অভিযান পরিচালনা করে। দেশের বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) ও অনলাইন আর্থিক প্রতারণার অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়।

এপিবিএন সূত্রে জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছা, কোতোয়ালী, ফুলপুর, ভালুকা, তারাকান্দা, নান্দাইলসহ দেশের বিভিন্ন জেলার থানায় করা জিডির প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এপিবিএন হেডকোয়ার্টার্স ঢাকার এলআইসি/সিআইএ শাখার প্রযুক্তিগত সহায়তায় সাইবার ক্রাইম সেল বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে ছিল ভিভো, রিয়েলমি, অপো, স্যামসাং, রেডমি, আইফোন, ইনফিনিক্স, টেকনো, মোটোরোলা ও ওয়ানপ্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন।

এছাড়া ঢাকার পল্টন থানায় করা একটি জিডির সূত্র ধরে বিকাশ অ্যাকাউন্টে ভুলক্রমে পাঠানো ২০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়।

পরবর্তীতে ২১ মে ২০২৬ তারিখে ২ এপিবিএন, মুক্তাগাছা ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিন মহোদয়ের উপস্থিতিতে উদ্ধারকৃত ১০১টি মোবাইল ফোন ও ২০ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় ২ এপিবিএনের সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), অপারেশন ও ইন্টেলিজেন্স শাখার কর্মকর্তাসহ সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo