• সমগ্র বাংলা

তেঁতুলিয়ায় নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে পাথর তোলার সময় নদীর পানিতে মাটি চাপা পড়ে আইয়ুব আলী (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিঙ্গীগছ গ্রামে করতোয়া নদীতে এ ঘটনাটি ঘটে।

নিহত আইয়ুব একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে করতোয়া নদীর পানিতে নেমে পাথর টানার বেদা নিয়ে পাথর তুলতে গেলে নদীর পাড়ের উপরিভাগের মাটি হঠাৎ ভেঙে তার শরীরের উপর পড়ে। এতে আইয়ুব পানির নিচে মাটিচাপা পড়ে যান। এ সময় স্থানীয় অপর শ্রমিকরা তা দেখে দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo