• সমগ্র বাংলা

সাটু‌রিয়ায় গাজীখালী নদী থেকে অবৈধ বালু উত্তোলন করায় দেড় লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্প্রতিবার (২১ মে) বি‌কে‌লে এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা।

অভিযানকালে গাজীখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে চরতিল্লি গ্রামের মো: রাজা মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর ৪(ছ) ধারা লঙ্ঘনের অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা জা‌নি‌য়ে‌ছেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পে‌য়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo