• সমগ্র বাংলা

বগুড়া ধুনটে ঝড়ের কবলে যমুনায় নৌকাডুবিতে নারী শ্রমিক নিখোঁজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক নারী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকায় এ ঘটনা ঘটে৷
নিখোঁজ ওই নারীর নাম আঙ্গুরী বেগম(৪০)। তিনি গোসাইবাড়ী গুচ্ছগ্রাম এলাকার লাল মিয়ার স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় দশজন নারী শ্রমিক ভুট্টা ক্ষেতে কাজ করার জন্য নৌকাযোগে শানবান্ধা চরে যান। বৃষ্টি হওয়ার কারণে তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। পরে নৌকাযোগে আবার রওনা হন৷ বানিয়াজান স্পারের কাছাকাছি আসলে হঠাৎ ঝড়ের কবলে নৌকা ডুবে যায়। এতে ভাটি এলাকা থেকে ৯ নারী উদ্ধার হলেও আঙ্গুরী বেগম নিখোঁজ হন।
নারীদের উদ্ধারকাজে অংশ নেয়া বড়ইতলী এলাকার বাসিন্দা জুয়েল বাবু বলেন, ঘাস কেটে আমার নৌকা নিয়ে ফিরছিলাম। দেখি নয়জন নারী সাতার কেটে ভেসে আছেন। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে তার নৌকায় তুলে নেন।
ভান্ডারবাড়ি ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, গুচ্ছগ্রামের বাসিন্দা লাল মিয়ার স্ত্রী নিখোঁজ আছেন। বাকি নারীদের উদ্ধার করা হয়েছে।


ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, বর্তমানে ধুনট থানা পুলিশসহ ঘটনাস্থলে আছেন৷ এক নারী নিখোঁজ আছেন। উদ্ধারের কাজ শুরু হয়েছে। 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo