• সমগ্র বাংলা

গাইবান্ধায় ঝড়ে ৪৬৭ বস্তা ভিজিএফ চালসহ ২ টি নৌকা ডুবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় অসহায় দুঃস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রী ঈদ উপহার  ভিজিএফ এর ৪৬৭ বস্তা চালসহ ঝড়ে  ২টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে।আজ বৃহস্পতিবার (২১ মে) সকালের দিকে ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের জন্য  হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল সহায়তা দেয়ার জন্য ফুলছড়ি উপজেলার কালিরবাজার থেকে  বালাসীঘাটে ৪টি নৌকায় ৯৩৬ বস্তা চাল বোঝাই করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে নৌকাগুলো ঘাট থেকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় হঠাৎ নদীতে ঝড় বৃষ্টি শুরু হলে ২ টি নৌকা চাল সহ ডুবে যায়।পরে স্থানীয়ভাবে চাল গুলো উদ্ধারের চেষ্টা করা হলেও সব চাল পানিতে ভিজে যায়।

ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো মোত্তালেব হোসেন বলেন, নৌকা ডুবির পর কিছু  চাল  উদ্ধার করা হয়েছে। তবে বেশিরভাগ চাল ভিজে গেছে। এবিষয়ে জেলা কর্মকর্তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo