• সমগ্র বাংলা

কালীগঞ্জে প্যান্ট খুলে অশ্লীল অঙ্গভঙ্গি, জনতার হাতে আটক ইভটিজার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে স্কুল-কলেজগামী ছাত্রী, মিল-ফ্যাক্টরিতে কর্মরত নারী এবং পথচারী মহিলাদের সঙ্গে দীর্ঘদিন ধরে অশ্লীল আচরণ ও ইভটিজিংয়ের অভিযোগে মফিজ উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (২০ মে) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মনসাতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

আটক মফিজ উদ্দিন উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

স্থানীয় ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মফিজ উদ্দিন বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় নারীদের যাতায়াতের পথে অবস্থান নিয়ে প্যান্ট খুলে অশ্লীল অঙ্গভঙ্গি করতেন। তার এমন কাণ্ডে স্কুল-কলেজের ছাত্রী ও কর্মজীবী নারীরা চরম বিব্রত ও আতঙ্কের মধ্যে চলাচল করছিলেন। বুধবার বিকেলেও একই ধরনের আচরণ করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তার বিরুদ্ধে এ ধরনের ন্যাক্কারজনক অপরাধের কোনো ছাড় নেই। বিষয়টি উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত বিচার নিশ্চিত করার চেষ্টা চলছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “অপরাধী যে-ই হোক, কালীগঞ্জে এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তবে কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছি। অপরাধীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াই সচেতন নাগরিকের দায়িত্ব।”

পুলিশের পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ওসি বলেন, সমাজের সম্মিলিত সচেতনতা ছাড়া এ ধরনের অপরাধ পুরোপুরি রোধ করা সম্ভব নয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

১

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৩

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৪

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৫

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

  • company_logo