ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলের আলোচিত বড়কুলা ৩ হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর আবারও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২০ এপ্রিল) সকাল ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত জনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পারভিন বেগম বলেন, আজ সকাল ৭টার দিকে খায়ের চেয়ারম্যানের স্ত্রী, বোন শেফালী (মেম্বার), বাবুল, বেগমসহ আরো কয়েকজন মামলা তুলে নেওয়ার হুমকি দেন, এরপর কথাকাটির এক পর্যায়ে আমাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।
এবিষয়ে অভিযুক্ত শেফালী মেম্বার অস্বীকার করে বলেন, আমি এ ঘটনা সম্পর্কে কিছু জানিই না।
গত (২৩ ফেব্রুয়ারি) ভোরে খায়ের চেয়ারম্যানের সমর্থকরা খলিল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জদ শেখ ও ফেরদৌস শেখ ঘটনাস্থলেই নিহত হয়।
নড়াইল সদর থানা পুলিশের (পরিদর্শক) অজয় কুমার জানান, আমরা ঘটনাটি অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।###
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

মন্তব্য (০)