• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পিতার স্মৃতি স্মারকে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কিছু দৃশ্য শুধু বর্তমানকে ধারণ করে না, নিমেষেই অতীত ও ভবিষ্যৎকে এক সুতোয় বেঁধে ফেলে। গাজীপুরের সাতাশ মৌজায় ঠিক তেমনই এক নজিরবিহীন ও আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন উপস্থিত জনতা।

মঙ্গলবার (১৯ মে) দেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের মঞ্চটি তখন কেবল একটি উন্নয়নকাজের সূচনাপর্ব ছিল না; সেটি রূপ নিয়েছিল ইতিহাস ও আবেগের এক অনন্য মোহনায়।

মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর হাতে একটি বিশেষ উপহার তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। কোনো মহামূল্যবান সামগ্রী নয়, সেটি ছিল ১৯৭৮ সালের এক ঐতিহাসিক স্মারকচিহ্ন—যা বহন করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের স্মৃতি।

১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর গাজীপুরকে ঢাকা জেলা থেকে আলাদা করে নতুন মহকুমা ঘোষণা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। সেই ঐতিহাসিক ঘোষণার সঙ্গে জড়িয়ে থাকা একটি স্মারকচিহ্ন প্রধানমন্ত্রীর জন্য নিয়ে আসেন জেলা প্রশাসক।

উপহারটি হাতে নেওয়ার পর প্রধানমন্ত্রীর অভিব্যক্তিতে এক অন্যরকম পরিবর্তন লক্ষ্য করা যায়। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদের প্রটোকল ছাপিয়ে তিনি যেন মুহূর্তের জন্য হয়ে উঠলেন কেবলই এক অনুগত পুত্র। পরম মমতায় পিতার স্মৃতিবিজড়িত স্মারকটি ছুঁয়ে দেখেন তিনি।

উপস্থিত সবাই দেখছিলেন, শক্ত হাতে দেশের হাল ধরা মানুষটি পিতার স্মৃতির স্পর্শ পেয়ে কতটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। যেন ৪৮ বছর আগের সেই দিনটি এবং পিতার আদর্শের উপস্থিতি তিনি মনেপ্রাণে অনুভব করছিলেন।

উপহারটি পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে নিজের আবেগ ও ভালোলাগার কথা প্রকাশ করেন। এমন একটি স্পর্শকাতর ও অর্থবহ উপহারের জন্য গাজীপুরের জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতাও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী এবং সুধীসমাজের প্রতিনিধিরা। উপস্থিত অনেকেই মন্তব্য করেন, ইতিহাসকে এভাবে বাঁচিয়ে রাখা এবং একজন সন্তানের কাছে তার পিতার স্মৃতিকে সযত্নে তুলে ধরার এ প্রয়াস সত্যিই প্রশংসনীয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo