• সমগ্র বাংলা

পাবনায় অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার: দুই কলেজ শিক্ষার্থী উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অপহরণ চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অপহৃত দুই কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের ছেলে মো. মাজহারুল ইসলাম প্রান্ত (১৯) এবং তার বন্ধু মো. তানভীর হোসেন তন্ময় (১৮) গত ১৯ মে বিকেলে পাবনা শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে রাত সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা প্রান্তের মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এ সময় তারা দুইজনকে একটি মেয়েসহ আটক রাখার দাবি করে এবং মুক্তির জন্য ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। পাশাপাশি অপহৃতদের মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়।

ঘটনাটি জানার পর পাবনা জেলা ডিবি পুলিশ দ্রুত অভিযান শুরু করে। পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানের তত্ত্বাবধানে ওসি ডিবি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বেনু রয় পিপিএম, এসআই মো. জাকারিয়া মাসুদ ও এসআই মো. মহিদুল ইসলামের সমন্বয়ে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে বুধবার (২০ মে) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয় এবং অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. রনি শেখ (২৫), মো. জাহিদ ইসলাম হাতেম (২৫), মো. শান্ত মিয়া (২৪), মো. রাহাত আলী (২০), মো. সেজান হোসেন (২৫), মো. সাজ্জাদ হোসেন (২০), মো. সোহেল রানা (৪০) ও মো. রিফাত হোসেন (১৯)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানকালে অপহরণ কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় পাবনা সদর থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo