ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাশাইর বাজারে লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ১৬ ধারা লঙ্ঘনের দায়ে ২০ ধারা অনুযায়ী দুটি পৃথক মামলায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সাহেদ মেডিকেল হলের মালিক সানি ভূঁইয়া (৩০)কে ৩ হাজার টাকা এবং ইলমা পোল্ট্রি ফিডের মালিক আশরাফুল ইসলাম (৪৩)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগ প্রমাণিত হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা এবং নিরাপদ পশুখাদ্য বাজারজাত নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

মন্তব্য (০)