• সমগ্র বাংলা

নওগাঁয় অনুষ্ঠিত হচ্ছে ভূমিসেবা মেলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁতেও অনুষ্ঠিত হচ্ছে ভূমিসেবা মেলা। এই উপলক্ষ্যে জেলার ১১টি উপজেলায় আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলার। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দেশব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেলা উপলক্ষ্যে জেলার রাণীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির প্রথমেই একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্থাপন করা ভূমিসেবা মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। পরে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদার, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, অন্যান্য গণ্যমান্য ব্যক্তি, সেবাগ্রহিতা প্রমুখ।

এসময় অতিথিরা অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে খুব সহজেই দালাল ছাড়াই কিভাবে ভূমি সংক্রান্ত সেবাগুলো পাওয়া সম্ভব সেই বিষয়ে আলোচনা করেন। এছাড়া ভূমি সেবা মেলায় নতুন সেবা হিসেবে অনলাইনেই ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ কিভাবে করা যায় ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় ভূমি সংক্রান্ত প্রতিটি সেবা হয়রানী ছাড়াই পেতে স্ব স্ব অফিসে গিয়ে গ্রহণের অনুরোধ জানানো হয়।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo