• সমগ্র বাংলা

দিনাজপুরে শুরু হয়েছে ৩দিন ব্যাপি ভূমি মেলা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৩দিন ব্যাপি ভূমি মেলা, চলবে আগামী ২১ মে পর্যন্ত। ব্যতিক্রমি মেলায় রকমারী পণ্যের সমাহারের পরিবর্তে স্হান পেয়েছে জমি কেনা বেচা নাম জারি জমি রেজিষ্ট্রি এবং ভূমি উন্নয়ন করসহ ভূমি আইন সংক্রান্ত 

নানান বিষয়ে সাধারন মানুষকে অবহিত করতে আয়োজন ওই ভূমি মেলার।

ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।  এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জানে আলম, উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পালসহ অন্যান্যরা।

র‍্যালী স্টল  পরিদর্শন শেষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। এর আগে কেন্দ্রীয় ভাবে ভূমি মেলার উদ্বোধন করেন প্রধান মন্ত্রী তারেক রহমান। 

জেলা প্রশাসক বলেছেন,  ভূমি কিনলেন না মামলা কিনলেন এধরেনর জটিলতা এড়াতে ভূমি সংক্রান্ত বিষদ বিষয়ে অবহিত করতেই ভূমি মেলার আয়োজন। এখানে ভূমি আইন এবং সেবা সংক্রান্ত বিষয়ে অবহিত করা হচ্ছে। এর ফলে জমি নিয়ে হানাহানি মামলা ঝামেলা কমে আসবে বলে আশা করছেন তারা।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo