• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে আতাদি ফ্লাইওভারের ওপর গাছ ভর্তি ট্রাকের পিছনে অপর মাছ ভর্তি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।  গত তিন দিনে একই এলাকায় ছয়জনের প্রাণহানি ঘটেছে।

সোমবার (১৮ মে) ভোর ৫টার সময় ভাঙ্গা উপজেলার আতাদি ফ্লাইওভারের ওপর এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাছের ট্রাকের চালক মো. শামিম (৩০)। তার বাড়ি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামে এবং হেলপার অজ্ঞাত (২৮)। তারা দুজনই মাছের ট্রাকে চালক ও হেলপার। 

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান বলেন, আজ সোমবার ভোর ৫টার দিকে আতাতি ফ্লাইওভারের নিকট ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পিছনে আরেকটি মাছের ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হয়েছেন। তারা দুজনই মাছের ট্রাকের চালক ও হেলপার। চালক মো. শামিমের  পরিচয় পাওয়া গেছে। হেলপারের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।  সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। ২টি ট্রাক জব্দ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo