• সমগ্র বাংলা

কালীগঞ্জে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত হকারের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া রেলগেট এলাকায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি পেশায় হকার ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

রোববার (১৭ মে) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-টঙ্গী-ভৈরব রেলপথের আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, ট্রেন আসার সময় ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাটি দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

আড়িখোলা রেলওয়ে স্টেশনের ইনচার্জ মো. কাইয়ুমুল ইসলাম জানান, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তুমলিয়া রেলগেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়।

এদিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দীন বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, তার নাম জব্বার হতে পারে। তিনি হকারি করতেন এবং তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর বা বাজিতপুর এলাকায় হতে পারে।

তিনি আরও জানান, মরদেহ শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তা নেওয়া হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo