• সমগ্র বাংলা

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত আয়কর প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বাইকারদের মানবন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর গ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন মোটরসাইকেল চালকরা।

রবিবার সকাল ১১টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী, চাকুরিজীবি, ব্যবসায়ীসহ নানা পেশায় থাকা মোটরসাইকেল চালকেরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের উপরে সরকারের আয়কর আরোপের পরিকল্পনাতে দেশের লাখো বাইকারের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অধিকাংশ জনগনের কাছেই মোটরসাইকেল শুধুমাত্র শখের বাহন নয় এটি অসংখ্য মানুষের দৈনন্দিন যাতায়াত, কর্মসংস্থান ও জীবিকার অন্যতম প্রধান মাধ্যম।

বর্তমান সময়ে নারীরাও আত্মনির্ভরশীলতার সাথে নিরাপদে যাতায়াত করার লক্ষ্যে মোটরসাইকেল ব্যবহার করে থাকেন। যেহেতু মোটরসাইকেল ক্রয়ের সময়ই একজন চালক রেজিস্ট্রেশন ফি, রোড ট্যাক্স, ফিটনেস, বীমা এবং জ্বালানির উপর বিদ্যমান কর পরিশোধ করে থাকেন সেখানে নতুন করে অগ্রিম আয়কর আরোপ করলে তা সকলের উপর আর্থিক বোঁঝা হয়ে দাঁড়াবে।

বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর বাইকারদের জীবন ও জীবিকাতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে সরকারের এই সিদ্ধান্ত। তাই মোটরসাইকেলকে বিলাসপণ্য হিসেবে বিবেচনা না করে সাধারণ জনগণের প্রয়োজনীয় পরিবহন মাধ্যম হিসেবে এই যানকে মূল্যায়ন করে অবিলম্বে সরকারের প্রতি এই আয়কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার অথবা যৌক্তিকভাবে পুর্নবিবেচনা করার আহ্বান জানান বাইকাররা।

মানববন্ধন পরবর্তী বগুড়ার সর্বস্তরের মোটরসাইকেল চালকদের পক্ষে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আয়কর প্রত্যাহারের দাবি জানিয়ে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে স্মারকলিপি জমা দেন।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কর্মসূচির আহ্বায়ক ইয়ামাহা রাইডার্স ক্লাবের জেলাল হোসাইন, স্মার্ট বাইকার্স এর এডমিন সাখাওয়াত হোসেন, বগুড়া মোটরসাইকেলিস্ট এর এডমিন রবিউল ইসলাম নিপু, বগুড়া ফ্রিডম রাইডার্স এর এডমিন রাসেল, বগুড়া স্ট্রীট রাইডার্সের আতিকুল ইসলামসহ নানা শ্রেণীপেশার প্রায় শতাধিক মোটরসাইকেল চালকগণ।

মন্তব্য (০)





image

সারাদেশে এক কোটি মানুষ মাদকের সাথে সম্পৃক্ত, দিনাজপুরে পু...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের  পুলিশ সুপার জেদান ...

image

সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত,...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের স...

image

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনি...

image

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা...

image

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

  • company_logo