• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ৩, মোটরসাইকেল জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ১৬ পিস ইয়াবা ও ১৯ পুড়িয়া হিরোইনসহ তিন যুবককে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। শনিবার বিকেল ও সন্ধ্যার পর উপজেলার দুই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার ১৭ মে  তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর এলাকায় শনিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খলিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ধুলিয়াকান্দি গ্রামের মতিউর রহমানের ছেলে নাছির উদ্দিন (২৬) কে ১৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে, একইদিন সন্ধ্যার পর পৌর শহরের জাবেদ শপিং সেন্টারের পাশে এএসআই জাকির হোসেনের নেতৃত্বে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৪২) এর কাছ থেকে ১৯ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়। একই ঘটনায় মোটরসাইকেল চালক দড়িপাচাশী গ্রামের শাহ্ নেওয়াজের ছেলে সোহেল মিয়াকেও আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, মাদকবিরোধী অভিযানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo