• সমগ্র বাংলা

‎স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে দুর্নীতির সুযোগ থাকবে না: এমপি মুন্নি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংরক্ষিত মহিলা আসনের এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট সাবিকুন্নাহার মুন্নি বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে কেউ দুর্নীতির সুযোগ পাবে না। স্বচ্ছতা ও ট্রান্সপারেন্সির ভিত্তিতেই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

‎শনিবার (১৬ মে) বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা শহরের নন্দিবাড়ী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা মহিলা বিভাগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎এমপি মুন্নি বলেন, শপথ গ্রহণের পর ইতোমধ্যে তিনি ৮০ হাজার ৮০০ টাকা বরাদ্দ পেয়েছেন। এ অর্থ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সমভাবে বণ্টন করা হবে। তিনি বলেন, “যে দায়িত্ব পেয়েছি, তার পরিপূর্ণ হক আদায়ে কাজ করবো।”

‎নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। মুক্তাগাছায় নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করা হবে। নারী শিক্ষার প্রসারে নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

‎মুক্তাগাছাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাবিকুন্নাহার মুন্নি বলেন, “অফিশিয়ালি আমরা জয়ী হতে না পারলেও জনগণ যে প্রত্যাশা নিয়ে বিপুল ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে আমাকে মনোনীত করা হয়েছে।” তিনি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তারা কাজ করবেন।

‎তরুণদের উদ্দেশে তিনি বলেন, শুধু শাসন নয়, মোটিভেশন, সুশিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে নিতে হবে। তিনি জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা মহিলা বিভাগের সভানেত্রী মাসুদা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি কামরুন্নাহার খাদিজা, সহ-সেক্রেটারি ডা. সেতারা বেগম, কামরুন্নাহার কোহিনুর, উপজেলা সহকারী সেক্রেটারি রাহিমা মুজাহিদী, পৌর সেক্রেটারি তামান্না সুলতানা, সেলিনা আক্তার, নুরুন্নাহার রুমি, আকলিমা খাতুন, ফারহানা আক্তার, শাহনাজ পারভীন ও আবেদা সুলতানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
‎অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, মহিলা নেত্রী ও কর্মীরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে সহস্রাধিক নারী নেতাকর্মীর উপস্থিতি ছিল।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo