• সমগ্র বাংলা

জামালপুরে টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন ও ৯৬৩ টি সিমসহ রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ৭টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টিকিট গুলোর আসন সংখ্যা ১২টি এবং এর মোট মূল্য ৫ হাজার ৮৮০ টাকা।

শুক্রবার (১৫ মে) সন্ধায় শহরের র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।  

এর আগে আজ বিকালে ৩টা ৪৫ মিনিটে সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা মোঃ মিনাতুর রহমান মিনাত (২৫) ও মোঃ শাকিব (২৪)।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রেলওয়ের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে অবৈধভাবে বাড়তি দামে বিক্রি করে আসছিল। বিশেষ অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন ও ৯৬৩ টি সিমসহ বিভিন্ন রুটের ৭টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টিকিটগুলোর আসন সংখ্যা ১২টি এবং মোট মূল্য ৫ হাজার ৮৮০ টাকা।

র‍্যাব-১৪ (সিপিসি-১)-এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের ভোগান্তিকে পুঁজি করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। তারা অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo