• সমগ্র বাংলা

স্ত্রী চলে যাওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস, বগুড়ায় ধণাঢ্য ব্যবসায়ীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় মানসিকভাবে ভেঙে পরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আত্মহত্যার আগে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে বিষাক্ত ট্যাবলেট সেবনের পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকার বাসিন্দা। তিনি ডাল আমদানির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে কয়েক মাস আগে রাহুল যাদবের স্ত্রী তাঁদের আট বছর বয়সী মেয়েকে রেখে অন্যত্র চলে যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে চলে যাওয়ার ইঙ্গিত দেন তিনি।

এরপর দুপুরের দিকে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন রাহুল। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়।
এ প্রসঙ্গে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

১

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৩

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৪

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৫

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

  • company_logo