• সমগ্র বাংলা

চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যানকে সংবর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠণ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে কৃষিবিদ হাসান জাফির তুহিন ছাড়াও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। 

এসময় ফরিদপুর উপজেলা বিএনপির নেতা জহুরুল ইসলাম বকুল, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু, বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ মাহমুদুল আলম, রবিউল করিম তারেক, স ম আতাউর রহমান তোতা, গোলাম মওলা, লিখণ বিশ্বাস, ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীম, শ্রমিকদল নেতা মোন্তাজ আহমেদসহ চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা সততার সাথে পালন করবো। উত্তরাঞ্চলের ১৬টি জেলার দায়িত্বে আমি, কিন্তু পাবনা-৩ এলাকায় ইনশাল্লাহ বেশি কাজ করা হবে। আমি ও রুমা মিলে বিএনপিকে সংগঠিত করবো। সব সময় আপনাদের পাশে থাকবো। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, বিএনপির কোন নেতা-কর্মী মাদকদ্রব্যের সাথে জড়িত হতে পারবেনা, কোন সন্ত্রাসী কর্মকান্ড করতে পারবেনা। অনুষ্ঠানে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে তিন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo