• সমগ্র বাংলা

নড়াইলে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং অর্জিত সাফল্যের পর্যালোচনার লক্ষ্যে জেলা পর্যায়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।  সভায়  বিশেষ অবদান রাখা ইউনিয়ন ও ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।

নড়াইলের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। সভায় জেলার ৩৯টি ইউনিয়নের ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’গণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গত ছয় মাসের মামলার তথ্য এবং গ্রাম আদালতের সামগ্রিক অগ্রগতি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন ডিস্ট্রিক্ট ম্যানেজার জেনারুল ইসলাম। সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

অর্ধ-বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে গ্রাম আদালত পরিচালনায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে ৩ জন হিসাব সহকারী ও ৩টি ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত ৩ জন হিসাব সহকারী: ১. আজিজুর রহমান (নড়াইল সদর) ২. সুকান্ত বিশ্বাস (লোহাগড়া, নড়াইল) ৩. কৃষ্ণ স্বর্ণকার (কালিয়া, নড়াইল)

পুরস্কারপ্রাপ্ত ৩টি ইউনিয়ন পরিষদ ২ নং হবখালী ইউনিয়ন (নড়াইল সদর) ৭ নং লোহাগড়া ইউনিয়ন (লোহাগড়া) ৫ নং সালামাবাদ ইউনিয়ন (কালিয়া)

পুরস্কার বিতরণী ও সমন্বয় সভায় নড়াইল জেলার ৩টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ (ইউএনও) এবং উপজেলা সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রামীণ জনপদের সাধারণ মানুষ যাতে অল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা পালন করছে। এই ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান

 জানান তিনি।

মন্তব্য (০)





image

হারানো সন্তানের সন্ধ্যানে মায়ের আহাজারি

দিনাজপুর প্রতিনিধি: মাদ্রাসা থেকে বাড়ীতে ফেরার সময় নিখোজ সন্...

image

প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারীরিক ও মানসিক প্রতিব...

image

চিরিরবন্দরে সমিতির কিস্তির চাপে প্রতিমা কারিগরের গলায় ফাঁ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ঋনদান সমিতির...

image

চিনিকলসহ পুনরায় চালুর দাবিতে দিনাজপুরে সেতাবগঞ্জে বিক্ষোভ...

দিনাজপুর প্রতিনিধিঃ দেশের ১৩টি চিনিকল এবং ৪৪টি রাষ্ট্রা...

image

নারায়ণগঞ্জে হত্যা, অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জামিনে কারামুক্ত হওয়ার প্রায় দুই মাস প...

  • company_logo