ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : র্যাব-১২, সিপিসি-২ পাবনা ও র্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের যৌথ অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, বুধবার (১৪ মে) দুপুর ১টা ৫ মিনিটে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এবং র্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নিফাজ রহমান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. জিয়া লতিফুল ইসলামের যৌথ নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকার মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে পাবনার ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫, তারিখ ৩১ আগস্ট ২০০৯, জিআর-২৬/২০০৯ (ভাঙ্গুড়া), ধারা ৩০২/২০১/৩৪/১১৪ এর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাত (৩০) কে গ্রেফতার করা হয়। তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া রেলপাড়া এলাকার সুধির চৌকিদারের ছেলে।
র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি: মাদ্রাসা থেকে বাড়ীতে ফেরার সময় নিখোজ সন্...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারীরিক ও মানসিক প্রতিব...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ঋনদান সমিতির...
দিনাজপুর প্রতিনিধিঃ দেশের ১৩টি চিনিকল এবং ৪৪টি রাষ্ট্রা...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জামিনে কারামুক্ত হওয়ার প্রায় দুই মাস প...

মন্তব্য (০)