• সমগ্র বাংলা

সাতকানিয়াতে দুই স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার(১৩ এপ্রিল) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা শহিদের নল এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী দুই কিশোরীর মধ্যে একজন নবম শ্রেণির (১৬) এবং অন্যজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী (১৫)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাতে দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত সাতজনের মধ্যে চারজনকে আটক করা সম্ভব হয়। তবে অপর তিনজন পালিয়ে গেছে এবং তাদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী দুই কিশোরীকে উদ্ধার করার পাশাপাশি আটক ব্যক্তিদের রাতেই থানায় নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া চারজন হলেন, ছদাহা ইউনিয়নের সিন্ধিপ্যা পাড়ার ৩ নম্বর ওয়ার্ডের শামসু মাঝিবাড়ির ওসমানের ছেলে মো. ছৈয়দ, বাজালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহ আলমের ছেলে মো. রাকিব, সিন্ধিপ্যা পাড়ার মুন্সিবাড়ির নাসির উদ্দিনের ছেলে মো. মানিক ইসলাম এবং পূর্ব ছদাহা সিন্ধিপ্যা পাড়ার আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo