• সমগ্র বাংলা

বগুড়ায় ‘কোবরা গ্রুপের’ প্রধান সুমন ধারালো চাকুসহ গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি :  বগুড়া শহরে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কথিত ‘কোবরা গ্রুপের’ প্রধান সুমনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাঁর কাছ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শহরের জলেশ্বরীতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুমনের বিরুদ্ধে মাদক, ছিনতাই, হত্যা ও মারামারিসহ অন্তত ৮টি মামলা বিচারাধীন রয়েছে। বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার।

ওসি ইকবাল জানান, গ্রেপ্তার সুমন দীর্ঘদিন ধরে বগুড়া শহরের মালতীনগর, স্টাফ কোয়ার্টার, বটতলা, মালতীনগর দক্ষিণপাড়া, কলোনি ও ঠনঠনিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ‘কোবরা গ্রুপ’ নামে একটি সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছিলেন। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা এই চক্রের সদস্যরা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করত। তাঁর কাছে সবসময় ধারালো চাকু থাকত এবং সামান্য বিরোধ হলেই প্রতিপক্ষের ওপর হামলা চালাতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

পাশাপাশি মাদক ব্যবসা, ছিনতাই, মারামারি, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে তিনি জড়িত বলে তথ্য পাওয়া গেছে। সুমনের নেতৃত্বে এই গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। কেউ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করত, কেউ চাঁদার টাকা আদায় করত, আবার কেউ এলাকায় ত্রাস সৃষ্টি করত। বুধবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo