• সমগ্র বাংলা

মাগুরায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে মাগুরায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরা হয়। এর মধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য পরিবহন সুবিধাসহ বিভিন্ন সামাজিক ও জনবান্ধব উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এসব কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা তথ্য অফিসার পাভেল দাস, সিভিল সার্জন ডা. শামীম কবির, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন, প্রেসক্লাব সভাপতি সাঈদুর রহমান এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী ও সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ।

বক্তারা বলেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব কর্মসূচির সফল বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

এ সময় মাগুরার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo