ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন নওগাঁ-৬ আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। বুধবার দুপুরে তিনি টিটিসি পরিদর্শনে আসেন। এসময় তিনি টিটিসির বিভিন্ন বিভাগ ও কার্যক্রম পরিদর্শন করেন। বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ গ্রহণকারীদের সঙ্গে তিনি আলাপ করেন। তিনি প্রশিক্ষণার্থীদের সঠিক ভাবে প্রশিক্ষণ গ্রহণ করার প্রতি আহ্বান জানান।
পরে তিনি ASSET (অ্যাসেট) প্রকল্পের আওতায় পরিচালিত শর্ট কোর্স ৮ম সাইকেলের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এদিন টিটিসির সেমিনার কক্ষে টিটিসির অধ্যক্ষ মো: শেহাবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। দেশের বেকার জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হলে টিটিসির মাধ্যমে বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ করতে হবে। বিশেষ করে বিদেশে জনশক্তি রপ্তানির বাজার আরো ভালো করতে হলে অবশ্যই বিদেশগামী প্রত্যক ব্যক্তিকে স্ব স্ব কাজের উপর যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তবেই সেই ব্যক্তিটি বিদেশে গিয়ে যেমন ভালো মূল্যায়নের মাধ্যমে যোগ্য কাজ পাবেন সেই সঙ্গে দেশে ভালো রেমিট্যান্স পাঠাতে সক্ষম হবেন। তাই বর্তমান সরকার দেশের বিপুল সংখ্যক বেকার জনশক্তিকে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার কথা জানান তিনি।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...
নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

মন্তব্য (০)