• সমগ্র বাংলা

নড়াইলে ৫৫ লাখ টাকার চেক বিতরণ, উপস্থিত দুই আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে ৫৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ হস্তান্তর করা হয়। 

নড়াইল জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস  জাহাঙ্গীর আলম ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান-সহ জেলা পরিষদের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস  জাহাঙ্গীর আলম বলেন, নড়াইল জেলার সার্বিক উন্নয়নে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রকল্প কমিটির প্রতি তারা আহ্বান জানান। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo