• সমগ্র বাংলা

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া দুই নারী দেশে ফিরেছে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের শিকার দুই নারী সাঁজাখেটে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে। মঙ্গলবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।

ফেরত আসা নারীরা হলেন, বাগেরহাট জেলার খেজুর বাড়িয়া গ্রামের মৃত আলী হোসাইন খানের মেয়ে হ্যাপি খান (৪৩) ও কাঞ্চন হাওলাদারের মেয়ে মারিয়া হাওলাদর (২৬)।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা সীমান্ত দিয়ে চোরাই পথে দালালদের মাধ্যমে ২০২৩ সালে রাতের আধারে ভারতে যায়। সেখানে তারা নয়া দিল্লিতে অবস্থান করেন এবং বাসা বাড়িতে কাজ করতেন। গতবছরের ১১ ডিসেম্বর পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদেরকে দমদম সেন্ট্রাল জেলে পাঠায়। সেখানে তারা ০৫ মাস কারাভোগ করেন।   

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ফেরত আসাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি। #

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo